রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

পরমাণু যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাইডেন-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

সুইজারল্যান্ডের জেনেভায় লেকের ধারের বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছেন জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বিশ্বের ক্ষমতাধর দুই দেশের প্রেসিডেন্ট মুখোমুখি হন।

দ্বিপক্ষীয় বৈঠকের পর রাশিয়া ও আমেরিকা জানিয়েছে, পরমাণু যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দুই নেতা।তারা জানিয়েছেন, পরমাণু যুদ্ধে জেতা সম্ভব নয়, ফলে সেই যুদ্ধে জড়িয়ে না পড়াই ভালো। একই সঙ্গে অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েও তাদের কথা হয়েছে।

অদূর ভবিষ্যতে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টি নিয়ে পরবর্তী বৈঠক করবেন ও চুক্তি করবেন।এ বৈঠককে ‘সন্তোষজনক ও ইতিবাচক’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন।তিনি বলেন, দুটি দেশের সম্পর্ক উন্নততর হবে কি-না আগামী কয়েকটি মাস তা প্রমাণ করবে। হঠাৎ করে এ সব সমস্যার সমাধান করা যাবে না।আরও বলেন, দুটি দেশের সম্পর্ক উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, যা আমাদের একক কোন নীতি বা মূল্যবোধ বিসর্জন না দিয়ে অর্জন করা সম্ভব।

বৈঠক শেষে দোভাষীর মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেন। বলেন, তাদের আলোচনায় কোনো বৈরিতা ছিল না।বাইডেনকে গঠনমূলক, পরিশীলিত ও অভিজ্ঞ রাজনীতিক বলে উল্লেখ করেন পুতিন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানিয়েছে, সম্পর্ক উন্নয়ন ও কৌশলগত স্থিতিশীলতা প্রশ্নে তারা একসঙ্গে কাজ করবে। তবে দুই প্রেসিডেন্ট পরস্পরকে নিজেদের দেশে আমন্ত্রণ জানাননি।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, বৃহৎ দুটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক বজায় রাখার বিশেষ দায়িত্ব রয়েছে।অস্ত্র নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা এবং প্রত্যাহার করা রাষ্ট্রদূতদের ফিরিয়ে নিতে বৈঠকে একমত হয়েছেন বাইডেন ও পুতিন।দুজনের সংবাদ সম্মেলনের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এতে বাইডেন ও পুতিন দুজনই বলেছেন, দুই দেশ প্রমাণ করে দিয়েছে যে, এমনকি উত্তেজনার সময়েও তারা অভিন্ন লক্ষ্যে অগ্রগতি অর্জন করতে পারে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিজেদের মধ্যকার সংঘাত এবং পারমাণবিক যুদ্ধের হুমকি কমাতে সহায়ক হবে, বলেন তারা।জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল পুতিনের সঙ্গে বাইডেনের প্রথম বৈঠক, যা তিন ঘণ্টার বেশি সময় স্থায়ী হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION