মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

ফের টপলেস হয়ে ক্যামেরাবন্দি কিয়ারা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ফের টপলেস হয়ে ক্যামেরাবন্দি হলেন তিনি।ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন কিয়ারা। এতে দেখা যাচ্ছে, খোলা চুলে বালির ওপর শুয়ে আছেন এই অভিনেত্রী। তার দুই হাতের আঙুলে রয়েছে আংটি।

মূলত, বলিউডের প্রসিদ্ধ ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের ফটোশুটের জন্যই ছবিটি তোলা হয়েছে। ‘গুড নিউজ’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর ছবিতে তার প্রশংসা করছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী আলিয়া ভাট লিখেছেন, ‘ওয়াও’। পাশাপাশি কয়েকটি আগুনের ইমোজি দিয়েছেন তিনি।

তবে কিয়ারার টপলেস হওয়া এবারই প্রথম নয়। গত বছরও ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের জন্য টপলেস হন তিনি। সেই ছবিতে দেখা যায়, এই অভিনেত্রীর উন্মুক্ত শরীরের সামনের অংশ বড় একটি পাতা দিয়ে ঢাকা। অনেকেই ছবিটির প্রশংসা করলেও এটি নিয়ে বিতর্কও হয়েছিল।

কিয়ারা অভিনীত পরবর্তী সিনেমা ‘শেরশাহ’। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। আগামী ২ জুলাই এটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION