শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যোগদান করলেন কুতুবদিয়া থানার নতুন ওসি ওমর হায়দার

নাছির উদ্দীন, কুতুবদিয়া

কুতুবদিয়া থানায় ওসি হিসেবে সদ্য নিয়োগ পেলেন ওমর হায়দার৷

১৭ জুন নিজ কর্মস্থল কুতুবদিয়া থানায় যোগদান করেন তিনি৷ কুতুবদিয়া থানা পুলিশের পক্ষ থেকে বৃহষ্পতিবার সকাল ১১টায় এসআই শরিফুল ইসলাম, এসআই আবদুল্লাহ ফারুক, এএসআই ইব্রাহিম সহ একটি টিম বড়ঘোপ স্টীমার ঘাটে গিয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন৷

তিনি ২০০৯সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন৷ এর আগে তিনি ফেনী মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন৷ কুতুবদিয়া থানার সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের স্থলাভিষিক্ত হন তিনি৷ তাহার নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরশ্বরাই৷ কুতুবদিয়ার অপরাধ ও মাদক নির্মূল করে আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন দ্বীপবাসী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION