শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নাছির উদ্দীন, কুতুবদিয়া
কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বিসিক এলাকা থেকে অপরিচিত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে৷
১৯জুন (শনিবার) সকালে লাশটি সংশ্লিষ্ট এলাকার সাগর কিনারায় কাঁদা মাটিতে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জুয়েল ইসলাম সহ পুলিশের একটি টিম স্থানীয় চেয়ারম্যান কে সাথে নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ লাশটি স্থানীয়রা দেখে প্রাথমিকভাবে হিন্দু সম্প্রদায়ের লোক বলে ধারণা করছেন৷
কুতুবদিয়া থানার নবনিযুক্ত ওসি ওমর হায়দার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লেমশিখালীর সাগর কিনারা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি৷ উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এখনো লাশের পরিচয় সনাক্ত হয়নি৷ ১৮-১৯জুনের ভোর ৬টার কাছাকাছি সময়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছি, ময়না তদন্তে সবকিছু জানাযাবে৷ পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
ভয়েস/ জেইউ।