শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৭৮ জনের মৃত্যু

করোনা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৬৩৬ জন। সোমবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় এক হাজার বেশি। রবিবার (২০ জুন) একদিন তিন হাজার ৬৪১ জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এর আগে সর্ববেশষ গত ২০ এপ্রিল ২৪ ঘণ্টায় চার হাজার ৫৬৯ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল অধিদফতর।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৯ শতাংশ।

দেশে বর্তমানে ৫২৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১২৬টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৬টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৫৬টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে পুরুষ ৫৬ জন আর নারী ২২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন নয় হাজার ৭৬৮ জন আর নারী মারা গেলেন তিন হাজার ৮৫৮ জন।

গত ২৪ ঘণ্টার মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৩৯ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী আট জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী সাতজন আর ২১ থেকে ৩০ বছর বয়সী একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের ১৪ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের নয়জন আর ময়মনসিংহ বিভাগের একজন। ৭৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন নয়জন আর বাড়িতে মারা গেছেন ছয়জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION