মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

বলিউড মজেছে নতুন করে ওঠা ‘ধুম ফোর’ গুঞ্জনে

বিনোদন ডেস্ক:

বলিউড ফ্র্যাঞ্চাইজি ‌‘ধুম’ মানেই টুইস্টে ভরা গল্প, দুর্ধর্ষ অ্যাকশন আর জমজমাট সংলাপের খেলা। অভিনয়ে থাকেন প্রথম সারির একাধিক নায়ক-নায়িকা। আর এ সবের পাশাপাশি ছবির অন্যতম আকর্ষণ ভিলেন।

এখনো পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির মুক্তি পাওয়া তিনটি ছবিতেই ভিলেন কিংবা অ্যান্টি হিরোর ভূমিকায় দেখা গেছে জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানকে।

ব্যবসার নিরিখে গড়েছে নতুন নতুন মাইলফলক।
২০১৩ সালের পর একাধিকবার শোনা গেছে চার নম্বর কিস্তির কথা। এসেছে শাহরুখ ও সালমান খানের নাম।

এক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়া থেকে বলিউড মজেছে নতুন করে ওঠা ‘ধুম ফোর’ গুঞ্জনে। শোনা যাচ্ছে, এ ছবিতে সালমানের সঙ্গে নাকি পর্দায় হাজির হতে চলেছেন অক্ষয় কুমার।

এবার সেই প্রসঙ্গে বক্তব্য রাখলেন স্বয়ং ‘খিলাড়ি’। এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি তার কানেও এসেছে। তিনি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারেন যে ‘ধুম ফোর’ নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা পুরোপুরি ভুয়া ও গুজব।

কয়েকদিন আগের এক টুইট থেকেই গুঞ্জনের সূত্রপাত।

সেখানে ‘ধুম ফোর’-এর ফ্যানমেড পোস্টার আপলোড করেন এক ব্যক্তি। বলা হয়, ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সালমানকে। আরেক টুইটে বলা হয়, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে প্রায় পাকা কথা সেরে ফেলেছেন অক্ষয়।
যেহেতু ইয়াশ রাজের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন সালমান ও অক্ষয়, তাই অনেকে ভেবেছেন টুইটটি সত্য।

এ দিকে অক্ষয়ের হাতে জমা রয়েছে বেশ কয়েকটি ছবি। আতরাঙ্গি রে, রাম সেতু ও বচ্চন পান্ডের শুটিং প্রায় শেষ পর্যায়। মুক্তির অপেক্ষায় রয়েছে পৃথ্বীরাজ, বেল বটম ও সূর্যবংশী। অন্যদিকে পিছিয়ে নেই সালমানও। আছে রয়েছে অন্তিম, টাইগার থ্রি, কাভি ঈদ কাভি দিওয়ালি ও দক্ষিণী সুপারহিট ছবি ‘মাস্টার’-এর রিমেক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION