শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই যাচ্ছে

ভয়েস নিউজ ডেস্ক:

প্রথম দফায় চিঠি চালাচালির পর আবারও জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তরে পক্ষে মত দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত রোববার (২০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এনআইডি কার্যক্রম সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৭ জুন নির্বাচন কমিশন তার অধীনেই এনআইডি কার্যক্রম রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বিভাগটিকে চিঠি দেয়। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ ইসির আবদার আমলে না নিয়ে প্রয়োজনে রুলস অব বিজনেস এর করার পক্ষে মত দিয়ে ফিরতি চিঠি পাঠিয়েছে।

গত ১৭ মে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এনআইডি কার্যক্রম ও লোকবল সুরক্ষা সেবা বিভাগের অধীন হস্তান্তরের জন্য প্রস্তাব করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগকে। সেই পত্রের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৪ মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION