শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালী গর্জনতলী এলাকায় পানির সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের কিশোরী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইউনুছকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। ২৫ জুন শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া থেকে র্যাব-১৫ এর একটি টিম তাকে গ্রেফতার করেন।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ জুন এ ঘটনার মূল পরিকল্পনাকারী রোকসানা আক্তারকে খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিং এ জানান, গত ২জুন বিকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ গর্জনতলী এলাকায় পানির সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে।
ওই ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখে র্যাব।
প্রসঙ্গত, রোকসানা আক্তার বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে তারই প্রতিবেশী ১২ বছরের ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে কিশোরীকে খাবার খেতে দেয় এবং পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পানি পান করায়।
কিশোরী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ইউনুছ সহযোগি নারী রোকসানার সহায়তায় ওই ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী অজ্ঞান হয়ে যায়। এরপর তারা কিশোরীকে বাড়িতে পৌঁছিয়ে দেয়।
এ ঘটনায় চকরিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
ভয়েস/জেইউ।