শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নাছির উদ্দীন, কুতুবদিয়া:
বিভাগীয় অভিযোগ তদন্ত ও কুতুবদিয়া থানা পরিদর্শনে এলেন সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম (মহেশখালী- কুতুবদিয়া) ।
সোমবার (২৮ জুন) বেলা ১১টায় তিনি কুতুবদিয়া থানায় এসে পৌঁছেন ৷ এসময় তিনি কুতুবদিয়া থানার নবনিযুক্ত ওসি মোঃ ওমর হায়দার এর উদ্দেশ্যে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ দমনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন৷
এছাড়া তিনি কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও দ্বীপের আত্মসমর্পণকৃত জলদস্যু সদস্যদের সাথে মতবিনিময় করেন ও সুন্দর জীবনযাপনে উৎসাহ প্রদান করেন৷
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জুয়েল ইসলাম, উপ- পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ রায়হান উদ্দিন, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এস,কে, লিটন কুতুবী, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার সিকদার, সাংবাদিক নাছির উদ্দিন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি জানে আলম সিকদার সহ কুতুবদিয়া থানা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ৷
মতবিনিময়ে তিনি বলেন, নিজেদের গ্রহণযোগ্যতা ও দক্ষতা প্রমাণে সততা ও নিষ্টার সাথে কাজ করার কোন বিকল্প নেই৷ আমি জনবান্ধব পুলিশ টিম তৈরি করতে চাই, কমিউনিটি পুলিশিং কে সম্পৃক্ত করে জনগনের আরো কাছে গিয়ে তাদের পুলিশি সেবা নিশ্চিত করতে চাই৷ এজন্য বিট পুলিশিং এর উপর গুরুত্বারোপ করেন তিনি৷ গ্রাম পুলিশের উপর মানুষের আস্তা তৈরি করতে হবে, প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার নিমিত্তে নিজেদের কলুষিত না করে জন্য গ্রাম পুলিশকে দায়বদ্ধতার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি৷ আত্মসমর্পণকৃত দস্যু সদস্যদের কষ্ট, ত্যাগ স্বীকারের মাধ্যমে সৎ জীবন যাপনে উদ্বুদ্ধ করেন।
তিনি আরো বলেন, সমাজ হচ্ছে আরো বড় জেলখানা, এখানে সবার সাথে সম্প্রতি বজায় রেখে সৎ ও সুন্দর জীবনযাপন করার মত কঠিন কাজটি আপনারা করতে যাচ্ছেন এবং সেটা করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে৷ তাদের পূর্বের জীবনের পূনরাবৃত্তি না ঘটানোর জন্য হুশিয়ারি দেন তিনি ৷ সাধারণ মানুষের দাখিলকৃত দাপ্তরিক বিভিন্ন অভিযোগ সরেজমিনে তদন্ত করেন।
ভয়েস/ জেইউ।