শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

করোনা:শনাক্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৪

করোনা, ফাইল ছবি

শনাক্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৪
ভয়েস নিউজ ডেস্ক:

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের ওপরে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১০৪ জন। রবিবার (২৭ জুন) ১১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজ মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে রবিবারের তুলনায় প্রায় তিন হাজারের বেশি।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আট হাজার ৩৬৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ৫ হাজার ২৬৮ জন। এর আগে গত ৭ এপ্রিল শনাক্তের সংখ্যা ছিল ৭ হাজার ৬২৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৭৪ হাজার ৮৮৬টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ লাখ ৬৬ হাজার ৯৫৪টি।

গত ২৪ ঘণ্টায় ১০৪ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন, আর ২৪ ঘণ্টায় আট হাজার ৩৬৪ জনকে নিয়ে মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

এর আগে গত ৭ এপ্রিল করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সাত হাজার ৬২৬ জন রোগী একদিনে শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত দেশে সেটাই ছিল করোনা শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। কিন্তু আজ সেই সংখ্যাকেও অতিক্রম করেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ, আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মধ্যে পুরুষ মারা গেছেন ৬৮ জন ও নারী ৩৬ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১০ হাজার ১৮৬ জন, আর নারী চার হাজার ৯০ জন।

২৪ ঘণ্টায় মৃত ১০৪ জনের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগের আছেন ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ৩৫ জন, বরিশাল বিভাগের ২ জন, রংপুর বিভাগের ৯ জন ও ময়মনসিংহ বিভাগের ৫ জন।

১০৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৮২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে ৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া তিন হাজার ৫৭০ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৯৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৫২৫ জন, রংপুর বিভাগের ৯৯ জন, খুলনা বিভাগের ৩৬৩ জন, বরিশাল বিভাগের ৫৫ জন, রাজশাহী বিভাগের ৩৭০ জন, সিলেট বিভাগের ১০৯ জন, ময়মনসিংহ বিভাগের ৮৬ জন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION