শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
মো. ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আরব শাহ বাজারে শুভ উদ্বোধন হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা।
সোমবার (২৮জুন) দুপুরে হাফেজ মুহাম্মদ ইয়াছিনের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আরহাম ট্রেডিং এর পরিচালনায় এজেন্ট শাখাটি উদ্বোধন করেন।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পেকুয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ মনির উদ্দিন।
মাওলানা আবদুল করিমের পরিচালনায় এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের জৈষ্ঠ কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন।
উদ্বোধনী অনুষ্টানের প্রধান অতিথি বলেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনার ভিশন মানুষের দৌরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া। এ নীতির আলোকে আজ ইসলামী ব্যাংক উপকুলীয় এলাকা আরবশাহ বাজারে তরুণ উদ্যোক্তা এম ফারুক আল আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় এ এজেন্ট ব্যাংক উদ্বোধন করা হয়েছে। এজেন্ট ব্যাংকের উদ্যোক্তা ও কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন রাজাখালীর বেশিরভাগ মানুষ খেটে খাওয়া ও অল্প শিক্ষিত। তাই আচার আচরণ কিছুটা কর্কষ হতে পারে তাই তাদের সাথে বিনয়ী ব্যবহারের আহবান জানান। এর ফলে আপনাদের লেনদেনেও আসবে আশাব্যাঞ্জক গতি।
বক্তব্য রাখেন, এম আক্তার হোছাইন, আবুল বশর বাবু, আবু ইউসুফ, ছৈয়দ আলম, মাওলানা ছরওয়ার আলম, মোঃ ইউসুফ, এজেন্ট শাখাটির উদ্যোক্তা ও পরিচালক এম ফারুক আল আজাদ ও মাওলানা আখতারুজ্জামান।
ভয়েস/ জেইউ।