শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে বাল্য বিবাহ বন্ধ করলো ইউএনও

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর একটি বাল্য বিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন । উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ার জনৈক ব্যবসায়ির মেয়ে ও মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী একটি আবেদনে সাড়া দিয়ে ওই স্কুল ছাত্রীর পাড়িতে গিয়ে তার পিতা এবং মাথাকে বুঝিয়ে বলেন , মেয়ের পড়াশোনার দায়িত্ব সরকারের আপনাকে তাকে সঠিক ভাবে পড়ালেখা করার সুযোগ দেন।

উক্ত স্কুল ছাত্রী ক্লাস থ্রী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত রোল নং ১ হয়ে আসছে , তার সুন্দর ভবিষৎ্য নস্ট না করার অনুরোধ করেন মেয়ের পিতা মাতাকে মহেশখালীর ইউএনও মাহফুজুর রহমান। স্থানীয়রা জানান, মেয়েটি খুব মেধাবী মেয়ের বাবা দরিদ্রতার অযুহাত দিয়ে মেয়েকে অল্প বয়সে প্রবাসীর সাথে বিয়ে দিতে চাই, মেয়েটি বিয়ের বিপক্ষে অবস্থান নেওয়া আমরা এলাকাবাসী খুব খুশি।

খবর নিয়ে জানা যায়, স্কুল ছাত্রীর পিতা একজন ব্যবসায়ি দরিদ্রতার বিষয়টি একটি অযুহাত । উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান জানান, মেয়েটির বয়স মাত্র ১৪ বছর এবং তার একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে সামনে তার পরও যদি মেয়েে পিতা মাথা তাকে আমাদের অজান্তে বিয়ে দেয় তা হলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION