শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নাছির উদ্দিন, কুতুবদিয়া:
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এনজিও কর্মি ওয়ালী ফয়সাল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে এনজিও রিক এ কাজ করতেন আর তাকে নিজের রুম থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানাযায়।
নিহত ওয়ালী ফায়সাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন উথুলী এলাকার মোহাম্মদ সোনা মিয়ার ছেলে বলে থানা সুত্রে জানা গেছে ৷ তবে তার চাকুরির বায়োডাটা থেকে তার বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পলাশপুর বলে জানা গেছে।
রিক এনজিওতে প্রকৌশলী পদে চাকুরির সুবাধে তিনি কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে মঙ্গলবার (২৯জুন) সকাল সাড়ে নয়টার দিকে বড়ঘোপ বায়তুশ শরফ সড়কের মির কাশেমের ভাড়া বাসায় উঠে এবং পরে এই ঘটনা ঘটে৷
রিকের কর্মচারি একজন কর্মচারী বলেন, একই বাসায় আমিও থাকতাম। আমি সাড়ে ৮টার দিকে অফিসে চলে যাই। এরপর আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তিনি জানেন না।
তিনি আরো জানান, গত পাঁচ জুন থেকে ওয়ালী ফায়সাল কুতুবদিয়া উপজেলা “রিক” অফিসে প্রকৌশলী পদে যোগদান করেন এবং বায়তুশ শরফ সড়কের রুপিয়া নিবাসের এই রুমে ১০জুন থেকে বসবাস করে আসছিলেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওমর হায়দার জানান, প্রথমিক সুরতহাল অনুযায়ী মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। পারিবারিক কোন দ্বন্দ্বের কারণে আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভয়েস/জেইউ।