বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কলাতলীর বড়ছড়ায় ইয়াবাকারবারের প্রতিবাদ করায় আহত ৩

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলীর বড়ছড়ায় চিহ্নিত এক ইয়াবা ব্যবসায়ীর হামলায় গুরতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন শুকনাছড়ি এলাকার মৃত আবদুল হকের পুত্র সোনামিয়া (৫০)। পরিকল্পিতভাবে সঙ্ঘবদ্ধ হয়ে সোনা মিয়া ও তার পরিবারের উপর হামলার নেতৃত্ব দেয় বড়ছড়ার বাসিন্দা আবদুর রহিম ও তার স্ত্রী আনোয়ারা বেগম আনুবি।

আহত সোনা মিয়ার পুত্র নুরুল হক বলেন,“গত রবিবার বিকাল ৫ টার দিকে আনু বি ও তার স্বামী আবদুর রহিম কোন কারণ ছাড়া আমাদের পরিবার নিয়ে উসকানিমূলক ও অশ্লীল বিভিন্ন কথাবার্তা বলে। কথা বলার একপর্যায়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আহত হয় সোনা মিয়া, এনামুল হক ও শাহিনাসহ আরো কয়েজন। গুরুতর আহত অবস্থায় ওইদিনই সোনা মিয়াকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির পর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সোনা মিয়া বলেন, আনু বি‘র কথায় লাঠি, ধারালো দা নিয়ে বেশ কয়েকজন লোক তাকে আক্রমণ করে। লোহার রড়, লাঠি ও দা’র কোপে শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়। ডান হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে, হাতের কবজিতে গুরতর কাটা জখম এবং বাম পাশের কাঁধে আঘাতে মারাত্মক ভাঙ্গা জখম হয়। বর্তমানে তিনি চলাফেরা স্বাভাবিক চলাফেরা করতে পারছেনা।

সোনা মিয়া অভিযোগ করে বলেন, আনুবি ও তার স্বামীর একটি ফিশিং বোট আছে তাদের আদি বাড়ি টেকনাফে। একই এলাকায় হওয়ার কারণে তাদের অনেক কিছু জানাশুনা আছে। মাত্র কয়েক বছরের মধ্যেই তারা এখন লাখ-লাখ টাকার মালিক। অনেক পরিবর্তন। এর পেছনের কাহিনী হচ্ছে অবৈধ ব্যবসা এবং ইয়াবা। যাতে এদের অবৈধ ব্যবসা বাণিজ্য মানুষের কাছে ফাঁস না হয় তার জন্য এই হামলা করেছে।

সোনা মিয়া আরো বলেন, বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আনুবির সাথে সন্ত্রাসী মানুষজনের সাথে সখ্য থাকায় আবারও হামলা করতে পারে। তিনি এই ঘটনার জন্য থানায় মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION