শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

আজ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মারা গেছেন ১১৯ জন। এর আগে গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল অধিদফতর। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৪১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন, এখন পর্যন্ত সুস্থ ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৬৫৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। এখন পর্যন্ত ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৯ দশমিক ৭৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং নারী ৪৫ জন। এখন পর্যন্ত পুরুষ ১০ হাজার ২৫৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ১৩৫ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৬১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৩৫ জন, বরিশালে ৩ জন, সিলেটে ১ জন , রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৭৭ জন, বেসরকারি হাসপাতালে ২১ জন এবং বাসায় ১৩ জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION