রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কানাডায় তীব্র দাবদাহে ৬৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার ভ্যানকুভারে তীব্র তাপদাহে ৬৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ওই ৬৯ জনের মৃত্যু হয়।নিহতদের বেশির ভাগই বয়োজ্যেষ্ঠ বলে জানা গেছে। কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে রেকর্ড মাত্রায় দাবদাহ চলছে।মঙ্গলবার (২৯ জুন) দেশটির পুলিশ বিভাগের বরাতে আরব নিউজ এ খবর জানিয়েছে।

পুলিশের তথ্য মতে, ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের ভ্যানকুভারের বার্নাবি ও সারে শহরতলীতেই বেশি মানুষ মারা গেছেন। এদের বেশির ভাগই বয়স্ক।টানা তৃতীয় দিনের মতো কানাডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়ার লায়টনে ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং ওরেগন অঙ্গরাজ্যে ১৯৪০ সাল থেকে তাপমাত্রা রেকর্ড রাখা শুরুর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত কয়েকদিনে।

গত রোববার অরেগনের পোর্টল্যান্ডে ৪৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিংটনের সিয়াটলে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিদ্যুতের তার গলে যাওয়ার মতো তাপ দেখা দেওয়ায় পোর্টল্যান্ড স্ট্রিট কার সেবা বন্ধ করে দেওয়া হয়।

ভ্যানকুভারের বার্নাবি অঞ্চলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মাইক কালাঞ্জ বলেন, সবাই প্রতিবেশী ও পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখুন। এছাড়া বয়স্কদের যত্ন নিন। আর যারা শারীরিকভাবে দুর্বল, তাদের জন্য এ আবহাওয়া ভয়ানক। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION