মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

অভিনেত্রী বেদির স্বামীর মৃত্যু

বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। তার বয়স হয়েছিল ৪৯।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (৩০ জুন) ভোরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। রাজ কৌশলের এক ঘনিষ্ঠ বন্ধু মৃত্যুর খবরটি নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এই খবর সত্যি। আজ ভোরে তার হার্ট অ্যাটাক হয়েছিল।’

অভিনেতা রোহিত রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘রাজ আজ ভোর ৪.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার পরিবার কোনো প্রকার চিকিৎসা করানোর আগেই তিনি মারা গেছেন।’

‘অ্যান্থনি কৌন হ্যায়’, ‘পেয়ার ম্যায় কাভি কাভি’, ‘শাদি কা লাড্ডু’ প্রভৃতি সিনেমা পরিচালনার পাশাপাশি প্রযোজনা করেছেন রাজ কৌশল। এছাড়া ‘মাই ব্রাদার…নিখিল’ সিনেমাটিও তিনি প্রযোজনা করেছেন।

১৯৯১ সালে অভিনেত্রী মন্দিরা বেদিকে বিয়ে করেন রাজ কৌশল। তাদের দুই সন্তান।নির্মাতা রাজ কৌশলের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার ঘনিষ্ঠজনরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION