শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শহরের খুরুশকুল রাস্তার মাথায় ডিবির হাতে ইয়াবা-নগদ টাকাসহ যুবক আটক

‌এম এ সাত্তার:

শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে হেলাল উদ্দীন নামের এক যুবককে ৫০টি ইয়াবা ও নগদ ৪৫ হাজার টাকাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তার নিকট থেকে ব্যবহারের একটি এন্ড্রয়েড মোবাইল সেটও জব্দ করা হয়।

বুধবার (৩০ জুন) ২টার দিকে ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম শহরের খুরুশকুল রাস্তার মাথার এসকে টাওয়ারের পাশে কুলিং কর্ণার থেকে তাকে আটক করে। আটক হেলাল উখিয়া উপজেলার থাইংখালী ইউপির সাবেক মেম্বার মোঃ হোছনের ছেলে।

সে রোহিঙ্গা ক্যাম্পে মুরগির ব্যবসা করে। ব্যবসার আড়ালে হেলাল ইয়াবা, জাল টাকাসহ রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION