শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় নৌকা মেরামত কাজে দুর্ঘটনায় মোঃ রুস্তম নামের এক যুবক নিহত

নাছির উদ্দীন কুতুবদিয়া:

মোঃ রুস্তম প্রকাশ লেডু মাঝি (৩২) নামের এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে ১ জন।

নিহত ও আহতদের কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে রোগীর অবস্হা আশঙ্কা জনক দেখে জরুরী বিভাগ নিহত রুস্তমসহ উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসক মোঃ শরীফ নিশ্চিত করেন। তবে পেকুয়া উপজেলা চৌমুহনী পর্যন্ত পৌছলে পথের মধ্যে মোঃ রুস্তম মারা যায় বলে নিহতের পিতা আজিজুল হক প্রকাশ ভেট্টু মাঝি নিশ্চিত করেন।

হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০১জুলাই) বিকাল ৩টায় কুতুবদিয়া উপকূলের বড়ঘোপ ইউনিয়নের পূর্ব মুরালিয়া গ্রামে আজিজুল হক প্রকাশ ভেট্টু মাঝির ফিশিং ট্রলার মেরামত কাজের সময় কাটের আঘাতে ট্রলার মালিকের ছেলে মোঃ রুস্তম প্রকাশ লেডু মাঝি (৩২) তার মেয়ের জামাই মৃত মোঃ রশিদের ছেলে মোঃ মামুন (৩০) আহত হয়। আহতদের এলাকাবাসী ঘটনাস্হল থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION