রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

আফগানিস্তানের মূল বিমান ঘাঁটি ত্যাগ করলো মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক:
প্রায় ২০ বছর পর আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে। আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণার অংশ হিসেবে শুক্রবার সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগরামের এই ঘাঁটি কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকেই তালেবান ও জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করা হতো।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আফগানিস্তানে নিযুক্ত যৌথবাহিনীর সব সদস্য বাগরাম ঘাঁটি ত্যগ করেছেন।

তবে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঘাঁটিটির নিয়ন্ত্রণ পেয়েছে কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।

পূর্ব ঘোষণা অনুযায়ী জোট বাহিনীর ১৯টি দেশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। এরইমধ্যে জার্মানি, ইতালি ও পর্তুগাল সেখান থেকে সব সেনা ফিরিয়ে নিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হলে দেশটিতে তালেবানরা শক্তিশালী হয়ে উঠতে পারে। চলে আসতে পারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।সূত্র:বাংলানিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION