শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় মরিচ খেত নষ্ট করার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে আহত

ভয়েস প্রতিবেদক, পেকুয়া :

পেকুয়ায় ছাগলে মরিচ খেতে নষ্ট করার প্রতিবাদ করায় ওমর খান (৪২) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ জুলাই) দুপুর ২ টার দিকে সদর ইউপির উত্তর মেহেরনামা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক একই এলাকার মৌলভী নুর আহম্মদ এর ছেলে। আহতকে পরিবারের লোকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ওমর খাঁন বলেন, বাড়ির পাশে আমাদের জমিতে মরিচ খেত করে জীবিকা নির্বাহ করে আসছি। ঘটনার দিন সকালে মরিচ দেখাশুনা করতে গিয়ে দেখি একটি ছাগল মরিচ খেত নষ্ট করতেছে। তখন ছাগলটি আমি রাগারাগি করে খেত থেকে বের করে দিই। এ বিষয়টি মেনে নিতে পারেনি ছাগলের মালিক একই এলাকার আবদুল্লাহর স্ত্রী মুন্নি আক্তার সহ আরো কয়েকজন। ওই ঘটনার জের ধরে মুন্নি আক্তার, শাহেদুল ইসলামের মেয়ে নিষ্পা, মৃত আহমদ হোছাইনের মেয়ে শাহেদা ও নুরুল আবছারের ছেলে আরফাত মিলে আমার খেতের স্থানে হামলা শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে থেকে কয়েকজন আমার চোখে মরিচ মেশানোর পানি নিয়ে অন্ধ করে পায়ে কুপিয়ে আহত করে। পরে বাড়ির লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION