মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

কেন শাহরুখের সঙ্গে সিনেমা করেননি বিদ্যা?

বিনোদন ডেস্ক:

কেন শাহরুখের সঙ্গে সিনেমা করেননি বিদ্যা?
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা বালান। ‘কাহানি’, ‘ডার্টি পিকচার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এদিকে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘হে বেবি’ সিনেমায় কিছু সময়ের জন্য বলিউডের রোমান্স কিং শাহরুখ খানের সঙ্গে বিদ্যাকে পর্দায় দেখা গেছে। তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও জুটি বেঁধে পুরো সিনেমায় অভিনয় করেননি।

এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যা বালান বলেন, ‘আমি যখনই কোনো সিনেমার প্রচার করি তখনই আমাকে প্রশ্নটি করা হয়। অনেকেই শাহরুখ খানের সঙ্গে আমাকে পর্দায় দেখতে চান। কিন্তু এটি ঠিক এমনভাবে হয় না। আমাকে কখনো শাহরুখ খানের সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়নি। আশা করছি, ভবিষ্যতে প্রস্তাব পেলে ও চিত্রনাট্য পছন্দ হলে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করব।’

বিদ্যা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরনি’। এটি পরিচালনা করেছেন অমিত মাসুরকার। সিনেমাটিতে আরো আছেন— শরৎ সাক্সেনা, বিজয় রাজ, নিরাজ কবি, বিজেন্দ্র কালা, ইলা অরুণ, মুকুল চাড্ডা প্রমুখ।

অন্যদিকে, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমায় সর্বশেষ শাহরুখকে দেখা গেছে। এরপর স্বেচ্ছ্বায় বিরতিতে ছিলেন এই অভিনেতা। বর্তমানে যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION