শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে ৪শ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ কাজের উদ্বোধন

আবুল বশর পারভেজ, মহেশখালী:
মহেশখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৪শ জন কৃষকের মাঝে বর্তমান মৌসুমের রোপা,আমন ধান রোপন উপলক্ষে কৃষি প্রণোদনা বিতরনের কর্মসূচির উদ্বোধন করেছে।

৩ জুলাই শনিবার মহেশখালী উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারন অফিসে বিনামূল্যে সার ও রাসায়নিক সার উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান।
প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি অফিসার মমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান গালিবসহ সংশ্লিষ্টরা।১০০জন হাইব্রিড ধানের বীজ উফশী ৩০০জন,মোট-৪০০ জন কৃষক কে কৃষি প্রণোদনা বিতরন করা হয়। হাইব্রিড- বীজ ২কেজি,সার ডিএপি ২০কেজি, সার এমওপি ১০কেজি।উপশী-বীজ ৫কেজি, সার ডিএপি ১০কেজি, সার এমওপি ১০কেজি করে প্রতি জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION