শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

লকডাউন মানাতে প্রশসানের তৎপরতা অব্যাহত থাকবে-জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
সরকার ঘোষিত করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের তৃতীয় দিন পর্যবেক্ষণ করতে উখিয়া পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।

শনিবার দুপুর একটায় কক্সবাজার থেকে উচ্চ পদস্থ কর্মকর্তারা সহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িবহর নিয়ে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন উখিয়ার কুতুপালং বাজারে পৌঁছান তিনি।

সেখানে পৌঁছে উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউন পর্যবেক্ষণের সময় জেলা প্রশাসক বলেন, “জেলা ব্যাপী লকডাউন বাস্তবায়নে সবার সমন্বিত উদ্যোগে কঠোর কর্ম তৎপরতা অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনে তৎপরতা চলমান থাকবে”।

সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আরিফ,জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ সহ জেলা প্রশাসন ও সেনাবাহিনী, পুলিশ বিজিবি র‍্যাব সহ আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তা গণ এসময় উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION