শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

দ্রুত সময়ে করোনাভাইরাস চিহ্নিত করতে টেকনাফে অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে মাত্র দুই মিনিটে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডা. প্রণয় রুদ্র ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এনামুল হক প্রমুখ।

এদিকে, কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

নমুনা দিতে আসা টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ বলেন, ‘বিশ্বাস করতে পারিনি মাত্র দুই মিনিট পর রিপোর্ট এসে যাবে। আমার করোনা নেগেটিভ এসেছে। এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। এতে মানুষের করোনা পরীক্ষা করতে আগ্রহ বাড়বে। কেননা এতোদিন নমুনা দেওয়ার পর এক সপ্তাহও অপেক্ষা করতে হতো।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, উপজেলায় বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করা হয়েছে। যাতে করোনা ছড়িয়ে না পড়ে, সেজন্য এখন থেকে টেকনাফে নমুনা দেওয়ার পর দুই মিনিটে রিপোর্ট পাওয়া যাবে।

উল্লেখ্য, এ উপজেলায় ভাইরাসটিতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এক হাজার ৪৭৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্য সুস্থ হয়েছেন এক হাজার ৩০৫ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION