শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক:
আমরা রিয়াজ উদ্দিন ও তাজ উদ্দিন, পিতা— মরহুম ইদ্রিস মিয়া, সাং—নুনিয়ার ছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার। আমরা শান্তি প্রিয় আইনমান্যকারী ব্যক্তি হই। ব্যবসা করে সুনামের সাথে আমরা জীবন নির্বাহ করে আসছি। কিন্তু আমাদের ছোট ভাই জামাল উদ্দিন একজন আইন অমান্যকারী ব্যক্তি। পরিবারের অজান্তে সে মাদকাসক্ত হয়ে পড়েছে। বর্তমানে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েছে। আমরা তাকে অনেক বার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। কিন্তু সে আমাদের কারও কথায় কর্ণপাত না করে শহরে নানা অপকর্ম করে আসছে। দীর্ঘদিন ধরে পরিবারের সাথে তাঁর কোন সম্পর্কও নেই। তাই তার কোন অপকর্মের দায়—দায়িত্ব পরিবার নিবে না। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
আমি রিয়াজ উদ্দিন ও তাজ উদ্দিন,
পিতা— মরহুম ইদ্রিস মিয়া,
সাং—নুনিয়ার ছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার।