শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় দেড় শতাধিক টমটম চালকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় দেড় শতাধিক টমটম চালককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মাঠে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মিকি মারমা।

ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ও টমটম চালক সমবায় সমিতির সভাপতি সাংবাদিক মোঃ ফারুক।

টমটম চালকদের ত্রাণ সহায়তা দেয়ায় সংগঠনের সভাপতি মোঃ ফারুক মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION