শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 বিকাশ এজেন্টের লুটের ১৮ লাখ উদ্ধার,দুই জন গ্রেপ্তার

জিকির উল্লাহ জিকু:

পেকুয়া উপজেলায় এক বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় ২ জনকে গ্রেফতারসহ নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে র‌্যাব -১৫।
আটককৃত আসামীরা হলো, মোঃ সাইফুল (৩১) সে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ব্রাহ্মনপাড়া এলাকার মৃত আব্দুল শুকুরের ছেলে এবং মোঃ কফিল উদ্দিন (২২) সে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন রুমকাটা, ৯নং ওয়ার্ড এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।

কক্সবাজারে ১৫ এর সদর দপ্তরে রবিবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান , কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলার বিকাশ ডিস্টিবিউশন অফিস হতে নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা চুরি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব -১৫ এর একটি চৌকস দল অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার সিকদারপাড়া, ২নং ওয়ার্ডের জনৈক আনোয়ার মিয়ার বসতঘড়ে অভিযান চালিয়ে পালানোর সময় ২ জন কে আটক করা হয়। পরে বসতঘরের বারান্দায় মাটির নিচে বস্তা মোড়ানো নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিকাশ ডিস্টিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্ত্বে থাকা ব্যক্তিগণ রাতের খাবার খেতে হোটেলে যাওয়ার সুযোগে মাথায় হেলমেট পড়ে প্রথমে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে অফিসের ভল্ট ভেঙ্গে নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতার ও বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION