শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শ্রিম্প হ্যাচারী ব্যবসায়ী নজিবুল ইসলাম এগ্রিকালচার আইএসসির পরিচালক মনোনীত

প্রেস বিজ্ঞপ্তি:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক পরিচালিত এগ্রিকালচার ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এর পরিচালক মনোনীত হয়েছেন শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর মহাপরিচালক মোহাম্মদ নজিবুল ইসলাম।

গত রোববার জুম কনফারেন্সে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষের এক সভায় সর্বসম্মতিক্রমে কৃষি পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত ওনার্স এসোসিয়েশনের মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে এই এডহক কমিটি গঠন করা হয়।

কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ মেরিন ফিসারিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট নূরুল কাউয়ুম খান । কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন (এএইচসিএবি) ডাঃ এম নজরুল ইসলাম, মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ড. মো. আরিফ মাহমুদ ও ব্রিডার্স এসাসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মো. রকিবুর রহমান টুটুল। এছাড়াও ২০ জনকে পরিচালক মনোনীত করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION