রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

আফগানে তুরস্কের সেনা নিন্দনীয়-তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশি সেনাবাহিনী (ন্যাটো) আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর তুরস্কের সেনা সদস্যদের উপস্থিতিকে নিন্দনীয় বলে অভিহিত করেছে তালেবান। চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে চলে না গেলে ভূমি দখলদার হিসেবে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

আগস্টে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য কিছু সেনা রাখার বিষয়ে কথা দিয়েছে তুরস্ক।

এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষ বলছে, তুরস্কের আফগানিস্তানে রয়ে যাওয়ার সিদ্ধান্ত একটি ভুল পরামর্শের ফল। এ সিদ্ধান্তের মাধ্যমে তারা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উপস্থিতি আমাদের জাতীয় স্বার্থের বিরোধী।

আফগানিস্তানে মিশনে থাকা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের একমাত্র মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। জোটে থাকা ব্যাতিত তুরস্ক, আফগানিস্তানে বিভিন্ন বেসামরিক মিশনেও তাদের সেনা পাঠিয়ে আসছে। ন্যাটো থেকে তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকে। অন্যান্য বিদেশি সেনারা চলে যাওয়ার পর বিভিন্ন দেশের কূটনীতিক মিশন পরিচালনার জন্য এ বিমানবন্দরের নিরাপত্তা জরুরি। কারণ আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান প্রবেশপথ হলো এই আন্তর্জাতিক বিমানবন্দর।

এই বিষয়ে ন্যাটোর সভায় রজব তাইয়েব এরদোগান নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় তিনি পাকিস্তান ও হাঙ্গেরির সহযোগিতা চান।

সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION