শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

রাতেও দেখা যাবে কৃত্রিম চোখে দিয়ে !

ভয়েস নিউজ ডেস্ক:

বিজ্ঞানীরা নতুন একটি কৃত্রিম চোখ নিয়ে কাজ করছেন, যা দিয়ে একজন মানুষ রাতের অন্ধকারেও দেখতে পাবেন।

হংকংয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝিয়ং ফ্যান এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। সায়েন্স নিউজকে তিনি বলেছেন, ‘ভবিষ্যতে এটি দৃষ্টিহীন মানুষ ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে মানুষের মতো দেখতে রোবটেও ব্যবহার করা হবে।’

বায়োনিক চোখের এই ধারণা বাস্তবায়ন করা হচ্ছে ত্রিমাত্রিক কৃত্রিম রেটিনা দিয়ে। মানুষের দৃষ্টির সঙ্গে ব্রেনের যোগাযোগ ক্ষমতার অনুকরণে কাজ করবে এটি।

চোখটির নাম দেয়া হয়েছে ইসি-আই বা ইলেক্ট্রোকেমিক্যাল আই।

জার্নাল নেচারে প্রকাশিত গবেষণা নিবন্ধে ফ্যান জানিয়েছেন, পাঁচ বছরের মধ্যে মানুষ এটি ব্যবহার করতে পারবে।

‘আমাদের এই চোখ আকারে একদম মানুষের ব্যবহার উপযোগী। যারা অন্ধ অথবা দৃষ্টিশক্তি কোনো কারণে হারিয়েছেন, তারা এটি ব্যবহার করতে পারবেন।’

তিনি জানান, ছোট আইবলটি অনেক স্পর্শকাতর। রাতেও এটি দিয়ে দেখা যাবে।

চোখে আলো পড়লে মানুষ যত দ্রুত প্রতিক্রিয়া দেখায় এই চোখটি তার চেয়েও দ্রুত সাড়া দেবে।

বায়োনিক রেটিনাটি প্রতি বর্গ সেন্টিমিটারে ৪৬০ মিলিয়ন ন্যানোসাইজের সেন্সর ধারণ করতে পারে। সেখানে মানুষের রেটিনার প্রতি বর্গ সেন্টিমিটারে থাকে প্রায় ১০ মিলিয়ন ফটোরেসেপ্টর সেল।

চোখটি দিয়ে ছোট বস্তু যেমন বেশি পরিষ্কার দেখা যাবে, তেমনি দূরেও দৃষ্টিশক্তি পরিষ্কার থাকবে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION