EDITOR
- ১৫ জুলাই, ২০২১ /

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীর কুহেলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে মাহবুব আলম (৩০) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুদিন পর অবশেষে নদীতে মিলল তার লাশ। গতকাল ১৫ জুলাই সকাল ১১ টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়া নদীর চর থেকে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তার লাশটি উদ্ধার করে। নিহত মাহবুব আলম উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ঝাপুয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ’র (মাহমুদ)পুত্র।
নিহতের পারিবারিক সূত্র জানান, মাহবুব আলম গত কয়েক বছর ধরে উত্তর নলবিলা মাঝেরপাড়া গ্রামে শ্বশুর নুরুল ইসলামের বাড়িতে সস্ত্রীক বসবাস করত। গত ১৩ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ০৭ টায় মাহবুব আলম তার অপর তিন সঙ্গী আবু তালেব, উকিল আহমদ ও মোঃ আলীর সাথে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়া নদীর দারাখালের মোহনায় মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরা রত অবস্থায় মাহবুব আলম তার সামান্য দূরত্বে অবস্থানকারী সতীত্বদের উদ্দেশ্যে বাঁচাও বাঁচাও বলে ডাক দিয়ে অলৌকিক ভাবে নিখোঁজ হয়ে যায়। সতীর্থরা তাকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে না পাওয়ায় বাড়িতে এসে সংবাদ। ওই দিন রাত থেকে গত দু’দিন ধরে নিহতের পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন তার সন্ধান করেও জীবিত বা মৃত লাশ উদ্ধার করতে পারছিল না। অবশেষে দুদিন পর গতকাল ১৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন দক্ষিণ পাশে কোহেলিয়া নদীর চরে দেশে গিয়ে আতকাপাড়া অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মাহবুবের বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পুলিশ ও তার সন্ধানে কাজ শুরু করেছিল। গতকাল স্থানীয়রা নদী থেকে তার লাশটি উদ্ধার করে বলে জানা গেছে। গতকাল বিকেলে তার নিজ গ্রাম ঝাপুয়ায় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
ভয়েস/আআ