শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নাছির উদ্দীন, কুতুবদিয়া:
আগত ঈদুল আজহা উপলক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় যথারিতি জমে উঠেছে কোরবানি পশু বেচাকেনার হাঁট৷ বিশ্ব মহামারি করোনার কারণে অন্যান্য বারের মত অত্যধিক জমজমাট না হলে ও মোটামুটি ভাবে গরু আর ক্রেতার সমাগম হয়েছে দেখার মতই৷ কুতুবদিয়ার প্রধান দুটি হাঁটে সপ্তাহে দুদিন করে হাঁট বসে পশু বেচাকেনার৷ সপ্তাহের শুক্র ও সোমবার বসে বড়ঘোপ বাজারে আর শনি ও মঙ্গলবার বসে ধুরুং বাজারে পশুর হাঁট৷
১৬জুলাই শুক্রবার বড়ঘোপ বাজারের সমুদ্র সৈকত সংলগ্ন পশুর হাঁটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট বড় হরেক রকমের গরু উঠেছে হাঁটে, রয়েছে ক্রেতা বিক্রেতার ভিড়৷ তবে করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বারের মত এবারের হাঁটে গরুর সংখ্যা কিছুটা কম ছিল, গরুর সংখ্যার ১০গুন ছিল মানুষের ভিড়৷ অপেক্ষাকৃত বড় গরুর দাম তুলনামূলক ভাবে কম৷ সরকারিভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বারবার বলা হলে ও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি, ৫শতাংশ মানুষের মাঝে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে তবে সৈকতে পর্যাপ্ত জায়গা থাকায় নিরাপদ দুরত্বে গরু রাখার ব্যবস্থা করা হয়েছে৷ আজকের হাঁটে আকারের দিক দিয়ে সর্ব বৃহৎ গরুটি ছিল বড়ঘোপের ঘোনার মোড় এলাকার শফিউল আলমের, গরুটি ২লক্ষ টাকায় বিক্রি হয়৷ এছাড়া বড়ঘোপ ষ্টিমার ঘাট এলাকার মোঃ বদ ছিলেন দ্বিতীয় বৃহৎ গরুটির মালিক, তিনি ওটার দাম হাকান আড়াই লক্ষ টাকা, ২লক্ষ ৫হাজার টাকায় ক্রেতা থাকলেও শেষ পর্যন্ত গরুটি বিক্রি না করে তিনি ঘরে নিয়ে যান৷
ভয়েস/জেইউ।