শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ফাঁস হয়েছে ট্রাম্পকে ক্ষমতায় বসাতে পুতিনের ষড়যন্ত্র

ভ্লাদিমির পুতিন,ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ বহুল আলোচিত-সমালোচিত। এবার তার গোপন নথিও ফাঁস হয়েছে। তাতে দেখা গেছে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে মার্কিন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। ক্রেমলিনের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ খবর জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

মার্কিন গোয়েন্দা বিভাগের জোরাল অভিযোগ ছিল, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া বড় ধরনের চাল চালছে। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই খেলাটি খেলা হচ্ছে। ডেমোক্র্যাটরা এ নিয়ে অভিযোগ ছিল। কিন্তু নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার বিষয়গুলো তিনি গুজব বলে উড়িয়ে দেন।

২০১৭ সালের মে মাসে এ সংক্রান্ত তদন্তের দায়িত্ব পান সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। মার্চে দেশটির আইনমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। এতে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ পাওয়ার কথা তুলে ধরা হয়। এবার ক্রেমলিনের ফাঁস হওয়া নথি এই অভিযোগকেই আরও জোরাল করেছে।

ক্রেমলিনের ওই নথি বলছে, প্রেসিডেন্ট পুতিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ২০১৬ সালের ২২ জানুয়ারি। এতে উপস্থিত ছিলেন পুতিন, রুশ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং জ্যেষ্ঠ মন্ত্রীরা। বৈঠকে সবাই সম্মত হন, ট্রাম্প হোয়াইট হাউসে থাকলে মস্কোর কৌশলগত উদ্দেশ্যসাধনে সহযোগিতা করবে।

পুতিনের স্বাক্ষরিত এক ডিক্রিতে রাশিয়ার তিনটি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয় ট্রাম্পকে সহযোগিতার বাস্তবিক উপায় বের করার জন্য। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ফাঁস হওয়া নথিগুলো সম্পর্কে অবহিত বলে ধারণা করা হচ্ছে। তারা সতর্কতার সঙ্গে নথিগুলো পর্যালোচনা করছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION