শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ার টৈটংয়ে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পেকুয়া উপজেলার টৈটংয়ে অসহায় ২৭৬৪ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭জুলাই) সকাল ৯ টায় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ মাঠে এসব চাল বিতরণ করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন।

এ চাল বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, টেক অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা গোলাম মোস্তফা। সার্বিক পরিচালনায় ছিলেন, ইউপি কার্যালয়ের সচিব আবদুল আলিম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION