রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চতুর্থবারের মতো প্রেসিডেন্ট বাশার আল আসাদ শপথ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ায় টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাশার আল আসাদ।

শনিবার (১৭ জুলাই) দেশটির সংসদে নতুন মেয়াদে শপথ নেন তিনি। ফলে আরও সাত বছর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন বাশার আল আসাদ।

বাশার আল আসাদ সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান। এরপর সংবিধান মেনে সবার সামনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পীসহ প্রায় ৬শ’ মানুষ।

শপথ নেয়ার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না।

তিনি আরও বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঐক্যবন্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।

এ বছরের মে মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৮. ৬৬ শতাংশ ভোট পড়েছিল। তার মধ্যে ৯৫.১ শতাংশ ভোট পান বাশার আল আসাদ। যদিও এ নির্বাচন নিয়ে বিপুল বিতর্ক রয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এ নির্বাচনকে কারচুপির নির্বাচন বলেছে। সিরিয়ার বিরোধীদল মে মাসের নির্বাচনকে প্রহসন হিসেবে ব্যাখ্যা দিয়েছে। আল জাজিরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION