শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চকরিয়ায় মিলবে ফ্রিতে মাস্ক ও স্যানিটাইজার।
“টান দিলেই মাস্ক চাপ দিলেই স্যানিটাইজার”এই স্লোগানে বৈশ্বিক মহামারী করোনায় সাধারণ জনগনের সুরক্ষায় ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ এর উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ব্যাংক এর বুথের আদলে তৈরী করা করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে চকরিয়া থানা প্রাঙ্গনে এই বুথ কার্যক্রম এর উদ্ভোদন করেন চকরিয়া পেকুয়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার তফিকুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যোবায়ের। ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা রাগীব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এর আহবায়ক সাকিব বিন সোয়েব।
চকরিয়া ইউনিট এর আহবায়ক ইব্রাহীম খলিল সালমান সহ বিভিন্ন ইউনিট এর সদস্য বৃন্দ।
ভয়েস/ জেইউ।