শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী জেটি ঘাটে গ্রীন ভয়েস’ র মাস্ক বিতরণ

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী জেটি ঘাটে সামাজিক সংগঠন গ্রীন ভয়েস মাস্ক বিতরণ করেছে মহেশখালী শাখা।

জেটির মহেশখালীর প্রান্তে ১৯ জুলাই বিকাল ৫ টার সময়  মাস্ক বিতরণ এবং মাস্ক পরিয়ে দিয়ে স্থানিয়দেরর মাঝে সচেতনতা সৃস্টি করেন এই সংগঠনের কিছু তরুণ যুবক।

সাংগঠনিক সূত্র জানান, করোনার ভয়াবহ অবস্থা থেকে নিজেকে সুরক্ষা রাখা এবং সমাজকে সুরক্ষা করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবীর  এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুলের নির্দেশে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস থেকে ফ্রী মাস্ক এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন জায়গায় মাইকিং এর ১ দিনের কর্মসূচি অনুষ্ঠিত পালন করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস মহেশখালী উপজেলা শাখার প্রতিনিধি তানভিরুল আলম তাসিব, নাহিদুল ইসলাম নাহিদ, মোঃ আবু সুফিয়ান, শাকিল, মোঃ আরমান, শাকিব সহ মহেশখালী জেটি ঘাট এলাকার সকল গ্রীন ভয়েস বন্ধুরা।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION