শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রনেতা নিহত, আহত ৩

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ষে দুইজন ছাত্রনেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও তিনজন।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলীর মোহাম্মদ ওসমানের পুত্র কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কফিল উদ্দীন রিফাত (২১) এবং কলাতলীর জালাল ড্রাইভারের পুত্র শহরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আসিফ চৌধুরী (২০)।

বুধবার রাত সাড়ে  ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থাও বেশ সংকটাপন্ন।

কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়ির পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মিজানুল হক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিজানুল হক জানান, দুটি মোটরসাইকেলই দ্রুত গতিতে বিপরীত দিক থেকে এসে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী পাঁচজন গুরুতর আহত হয়।  তাদেরকে উদ্ধার হাসপাতালে আনা হয়ে কর্তব্যরত চিকিৎসক  রিফাত ও আসিফকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা নওশাদ জানান, হাসপাতালে আনার আগেই মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়।

আহত তিনজনে মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহতরা ঈদুল আযহার ছুটিতে বন্ধুরা মিলে মোটর সাইকেল নিয়ে মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে গিয়েছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION