রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আজকে করোনায় ১৮৭ জনের মৃত

করোনা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৬৮৫ জন।

২১ জুলাই সকাল ৮টা থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ০৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৭৫ জন, চট্টগ্রাম বিভাগের ২৩ জন, রাজশাহী বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ৪ জন, রংপুর বিভাগের ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৫ জন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION