শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
মহেশখালী ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ সালে স্থাপিত গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির প্রধান উপদেষ্টা আশেক উল্লাহ রফিক এমপি ২২ জুলাই সন্ধ্যায় ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পরিদর্শন করেন।
এ সময় গণগ্রন্থাগারের পক্ষে মাননীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভচ্ছা জনান গ্রনন্থাগারের সভাপতি এডভোকেট মুহাম্মদ এরফান উল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আলম, ক্রীড়া ও দপ্তর সম্পাদক ইমরান উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাস্টার সন্তোষ কুমার দত্ত, সহ অর্থসম্পাদক হেলাল উদ্দীন, গ্রন্থাগারের ঢাকা উপকমিটির সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য এয়ার মোহাম্মদ, জনাব শফিউল আলম, এম. জামাল উদ্দীন সুমন, আবুবকর সিদ্দিক আকিব প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা মাস্টার এনামুল করিমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। মাননীয় সংসদ সদস্য মহোদয় অত্র গণপাঠাগারের কার্যক্রমে সন্তাষ প্রকাশপূর্বক সেবা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং গ্রন্থাগারের সার্বিক বিষয়ে জানতে চান। গ্রন্থাগারের নেতৃবৃন্দ সার্বিক বিষয়াবলী তাঁকে অবহিত করেন।
ভয়েস/ জেইউ