শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া হারবাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রিলাক্স পরিবহনের একটি বাস এভাবে খাদে পড়ে যায়। ছবি-কক্সবাজার ভয়েস ডটকম।

ভয়েস প্রতিবেদক, চকরিয়া: 
চকরিয়ায় যাত্রাবাহী বাসের ধাক্কায় চান্দেরগাড়ীর (জীপ) খাদে পড়ে দুজন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে ৫জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টারদিকে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চকরিয়া উপজেলা কৈয়ারবিল স্টেশন এলাকার বাসিন্দা আবু সৈয়দের স্ত্রী সুফিয়া বেগম (৩১) ও বান্দরবানের আলীকদম উপজেলার সিরাজকারবারিপাড়া গ্রামের তালেব আলী পুত্র আলী হোসেন (১৩)। আলী চান্দেরগাড়ীর হেলপার ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার বাসিন্দা মো. মুবিন (৪০), নাঈম (১৪), কবির আহমদ (২৮), মোহাম্মদ ফারুক (১৮) ও নিহত সুফিয়া বেগমের কন্যা শিশু আদিফা মনি (৩)। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে মুবিন ও নাঈম-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। হতাহত সবাই চান্দেরগাড়ীর যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও চকরিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কক্সবাজার থেকে একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। অপরদিকে চকরিয়া পৌরশহর থেকে আলীকদমের উদ্দেশ্যে দুপুরে দেড়টার দিকে একটি চান্দেরগাড়ি ছেড়ে যায়। চান্দেরগাড়িটি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় পৌঁছালে বাসের ধাক্কা খেয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চান্দেরগাড়ি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্হলেই একজন এবং সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজন মারা যায়।
চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) টিপু রায় বলেন, ‘ঘটনাস্থল থেকে চান্দেরগাড়ির হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর এক যাত্রী মারা গেছে। দুর্ঘটনা কবলিত বাস, চান্দেরগাড়ি ও ইজিবাইক জব্দ করা হয়েছে। ওই গাড়ীর চালকরা পলাতক রয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে গতকাল বুধবার রাত ১১ টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের হিমছড়ির দরিয়ানগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। আহত হয়ে তিনজন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION