রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

পেগাসাস: ন দফা প্রশ্নে সংসদের ভিতরে, রাজ্যে ঝড় তোলার নির্দেশ অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক:

বৃহস্পতিবার দুপুরে সাংসদ সুখেন্দু শেখর রায় এর বাড়িতে তৃণমূল সাংসদদের নিয়ে লাঞ্চঅন বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর, যশবন্ত সিনহাও। অভিষেক দলের সাংসদদের ন দফার প্রশ্ন হাতে তুলে দিয়ে বলেন, প্রতিদিন একটি করে প্রশ্ন করে সংসদ উত্তাল করে দিতে হবে। অন্য দলের সাংসদদের সঙ্গে নেয়ার পরামর্শ দেন অভিষেক।

পেগাসাস নিয়ে ন দফার প্রশ্নে আছে- এই সফটওয়্যার কি সরকারের কোনও দপ্তর কিনেছিল? কেনা হয়ে থাকলে কবে কেনা হয়েছিল? এখন এই পেগাসাস ব্যবহার করা হচ্ছে কিনা? কাদের বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হত? কতদিন ধরে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে? কোন উদ্দেশ্য নিয়ে তথ্য অনুসন্ধান করা হত? কোন আইনে এই কাজটি হত? ডেটা সংগ্রহ করতেন কারা? ফর্মালি ও ইনফর্মালি কাদের ওপর দায়িত্ব ছিল বিষয়টি দেখভালের? অভিষেক বলেন, এই প্রশ্ন গুলির উত্তর না পাওয়া পর্যন্ত সংসদ অচল রাখতে হবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, এই প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে দিতেই হবে।সূত্র: মানবজমিন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION