শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ার মাঝির পাড়ার মৃত শওকত আলীর বসতবাড়ি পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

নাছির উদ্দীন, কুতুবদিয়া

কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিল মাঝির পাড়ার মৃত শওকত আলীর বসতবাড়ি অজ্ঞাত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগে ২৩ জুলাই সাড়ে  ৪ টার সময়।

এতে  আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পরিবারটি।

পুড়ে যাওয়া পরিবার তাৎক্ষণিক পরিদর্শনে যান ইউএনও নুরের জামান চৌধুরী ও স্থানীয় চেয়ারম্যান জালাল আহমদ।

প্রত্যক্ষদর্শীর বরাত মতে, পুড়ে যাওয়া ঘরে ক্যাশ টাকা ৩ লক্ষ টাকা, ঘরে দোকানে বিক্রির জন্য সংরক্ষিত রাখা ৫০ বস্তা সার পুড়ে নষ্ট হয়ে গেছে৷ দোকানের জন্য আনা হয়েছিল এই সার৷ বিষ/সারের দোকান মালিক মোরশেদ আলম এবং মোদির দোকান মালিক খোরশেদ আলম, ৷ গ্যাসের সিলিন্ডার সম্পূর্ণ অক্ষত রয়েছে৷ যার কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।এছাড়া ছাগল ৩ টা আগুনলে পুড়ে মারা গেছে, ২টি নিখোঁজ, প্রায় ৩০টি মুরগি (বাচ্চা ও বয়ষ্ক) নিখোঁজ, প্রায় ১০টি কবুতর পুড়ে মারা গেছে৷ মুদির দোকানে ক্ষয়ক্ষতি দেড় লক্ষ টাকা, সারের দোকানে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে৷ ৩টি গরু আগুনে পুড়ে গুরুতর ভাবে আহত হয়েছে, এদের প্রায় ৭০শতাংশ শরীরে আগুনে পুড়ে গেছে৷

আগুনের ধরন দেখে অনেকের ধারনা আগুন ছিল পরিকল্পিত।

তাৎক্ষণিক পরিদর্শনে ইউএনও ব্যক্তিগত ভাবে ২হাজার নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, ও প্রয়োজনীয় কাপড়চোপড় দেন, সাথে ২বাণ্ডেল টিন প্রদান করেন৷ একটি আর্থিক অনুদানের চেক প্রদানের আশ্বাস দেন তবে অর্থের সংখ্যা জানা যায়নি৷ চাল, ডাল, আলু, সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন৷

স্থানীয় চেয়ারম্যান জালাল আহমদ বলেন- সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রায় ৩লক্ষ নগদ টাকা পুড়ে গেছে, ৩টি ছাগল পুড়ে মারা গেছে, ২টি গরু মারাত্মকভাবে পুড়ে আহত হযেছে৷ জরুরী ভিত্তিতে আমি ব্যক্তিগত ভাবে তাৎক্ষণিক ২ হাজার টাকা দিয়েছি, ১০কেজি চাল এবং ডাল, আলু, পিয়াজ, তৈল, সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে৷ আগামীকাল আরো কিছু সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION