রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভাবনার ভাবনা, বয়সের কারণে টিকা নিতে পারছেন না

বিনোদন ডেস্ক:

ঈদের ছুটির পর এবার শিল্পীদের শুটিংয়ে ফেরার কোনো তাড়া নেই। এবারের লকডাউনে টিভি নাটকের শুটিং বন্ধের ঘোষনা এসেছে। তবে এর আগের লকডাউনে অনুমতি সাপেক্ষে অনেক শিল্পী শুটিংয়ে অংশ নেন। সেই সময়েও কোনো শুটিং করেননি বলে জানান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কিন্তু কেন? তার ভাষ্য, আমি এত অসচেতন নই যে, ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। করোনা সংক্রমন রোধে সরকার লকডাউন ঘোষনা দিয়েছে। আমি সেটি মেনে চলেছি। আমি মনে করি, প্রত্যেক মানুষের সরকারি বিধি-নিষেধ মেনে চলা উচিৎ।

তাহলে কি এই সময়টা অবসরেই কাটালেন? তিনি বলেন, না। অবসর কাটানো হয়নি। আমার ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। গেল ১৭ তারিখ পরীক্ষা শেষ হয়েছে। অনলাইনে পরীক্ষা দিয়েছি। আমি লন্ডনে একটি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করছি। করোনার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই অনলাইনে পরীক্ষা দিতে হয়েছে। ঈদ কেমন কাটালেন? ভাবনা বলেন, খুব ভালো বলা যাবে না। আমাদের এখন যে পরিস্থিতি এতে নিজেকে সুরক্ষা রাখাই জরুরী। নিজেকে সুরক্ষিত রাখার জন্য কী কী করছেন? উত্তরে তিনি বলেন, আমি বরাবরই সতর্কতা অবলম্বন করি। নিজেকে ঠিক রাখার জন্য যা যা প্রয়োজন সব করছি। এছাড়া আমি টিকা নিতে চাই। কিন্তু বয়সের কারণে টিকা নিতে পারছি না। আমাদের টিকার জন্য যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে আমি পড়ি না। এদিকে এই অভিনেত্রী ঈদে এবার প্রথমবারের মতো বেতার নাটকে ছিলেন। ঈদের দিন তার অভিনীত ‘কয়েকটি চিঠি ও একটি গরু’ শিরোনামের একটি নাটক সম্প্রচার হয়। তারিক মনজুরের রচনায় এটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। রবীন্দ্র প্রয়াণেও বেতারের একটি নাটকে থাকবেন বলে জানান অভিনেত্রী। এরইমধ্যে রবিন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মনিহারা’ অবলম্বনে ‘এ মনিহার আমায় নাহি সাজে’ শিরোনামের নাটকটির কাজ শেষ করেছেন তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION