শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় পঙ্গঁজালে আটকে জেলের মর্মান্তিক মৃত্যু

মো.  ফারুক, পেকুয়া:
পেকুয়ায় পঙ্গঁজালে আটকে শাহাব উদ্দিন (৪৭) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির বুধামাঝির ঘোনাস্থ ভোলা খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সাজ্জাদ নুর নামে একজন জানান, শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ভোলা খালের বুধামাঝির ঘোনা পয়েন্টে পঙ্গঁজাল বসিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে মাছ ধরার জন্য জালটি উঠাতে গিয়ে পানির শ্রুতে জালের ভিতর চলে যায়। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে জালটি উঠালে তিনি মৃত অবস্থায় জালে আটকে থাকেন। পরে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান এমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহাব উদ্দিন খুব ভাল মনের অধিকারী ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করছি।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION