রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বড় পর্দায় সিনেমা দেখার অনভূতি অন্যরকম

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার নতুন মুখ প্রিয়মণি। গত ১৬ই জুলাই তার প্রথম সিনেমা ‘কসাই’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

গতিক রোজার ঈদে এই সিনেমা মুক্তি পায় ওটিটি প্ল্যাটফরমে। তখনই দর্শকদের নজর কাড়েন প্রিয়মণি। উঠে আসেন আলোচনায়। নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখার অনুভূতি জানাতে গিয়ে এ নায়িকা  বলেন, ভালোই লাগছে।

১৬ তারিখ থেকেই নিজের কাছে ঈদ ঈদ মনে হচ্ছে। বড় পর্দায় নিজের প্রথম সিনেমা মুক্তি, এটা আসলে অনেক আনন্দের। এই অনুভূতিটা তো আগে পাইনি। বন্ধু-বান্ধব অনেকেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। সবাই অপেক্ষায় ছিল। একটা সুন্দর সময়েই কিন্তু সিনেমাটি হলে চললো। মাঝে ৬ দিন লকডাউন না থাকায়, এই সুযোগে অনেকেই সিনেমাটি দেখতে পেরেছে। ‘কসাই’ সিনেমাটি যখন ওটিটিতে মুক্তি পায় তখন থেকেই নতুন সিনেমার প্রস্তাব পেয়ে আসছিলেন প্রিয়মণি। জানালেন, বর্তমানে নতুন সিনেমার জন্যই নিজেকে প্রস্তুত করছেন। লকডাউনের সময়টাকে সুযোগ হিসেবে দেখছেন তিনি। নায়িকা বললেন, তিন-চারটা সিনেমার জন্য মিটিং করেছিলাম। এরমধ্যে শুটিংও হওয়ার কথা ছিল। কিন্তু আবারো লকডাউন। সিনেমার শুটিং তো আসলে দুই-তিন দিনে হয় না। বিশাল একটা ইউনিট নিয়ে করতে হয়। এই পরিস্থিতিতে শুটিং করা তো সম্ভব হবে না। শুধু আমার না, কারোরই হবে না। তাই একটু মন খারাপ। তারপরও মনে হচ্ছে লকডাউন থাকলেও একটা সুযোগ পেলাম, নিজেকে আরেকটু গোছানোর।

পরিস্থিতি স্বাভাবিক হলে তো শুটিং শুরু হবে। ওই সময় তো প্রস্তুতি নেয়ার সময় থাকবে না। তাই বাসায় থেকে অভিনয় শেখা, সিনেমা দেখা বা জিমে যাওয়া এসব করে নিজেকে কাজের মধ্যে রাখছি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION