শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ নিহত ৫

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এঘটনায় আরও ২জন রোহিঙ্গা আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৩৭ ব্লকের নুর মোহাম্মদের মেয়ে নুর নাহার (৩০), শাহা আলমের ছেলে শফিউল আলম (১২), জি-৩৮ ব্লকের ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ও তাদের ২সন্তান আব্দুর রহমান (৪) ও আয়েশা ছিদ্দিকা (২)।

আহতরা হলেন, শাহ আলমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)।

সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ভারী বর্ষণে দুপুর ১টারদিকে উক্ত ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ এই পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের বেশকিছু বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।

প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলিয়ে গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION