রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে এবং আরও তীব্র অসুস্থতা তৈরি করছে। এটি এখন জলবসন্তের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)—এর অপ্রকাশিত এক তথ্য এই কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতারাও ভ্যাকসিন না নেয়াদের মতো করেই ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটাতে পারেন।

একজন ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ৩০ জুলাই (শুক্রবার) প্রকাশিত হতে পারে ওই তথ্য। সেখানে সিডিসির নতুন মাস্ক নিয়মাবলির একটি বড় ভূমিকার কথা বলা হয়েছে। সেখানে পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতাদের ‘যথেষ্ট পরিমাণে’ ও ‘উচ্চ’ পরিমাণে’ সংক্রমণের ঝুঁকি থাকলে ঘরের ভেতরেও মাস্ক পরার কথা বলা হচ্ছে।

ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যদিও এটি বিরল, আমরা বিশ্বাস করি, স্বতন্ত্রভাবে ভ্যাকসিনযুক্তরা ভাইরাস ছড়াতে পারে, এজন্য আমরা আমাদের সুপারিশগুলো আপডেট করেছি।

সিডিসি ডিরেক্টর ড. রচেল ওয়ালেন্সকি বলেন, আগের ভ্যারিয়েন্টগুলোতে ভ্যাকসিন গ্রহীতারা আক্রান্ত হলেও অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারতো না। কিন্তু সম্প্রতি যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তারা অন্যদের শরীরেও তা প্রবাহিত করতে পারছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের আরও বেশি বেশি ভ্যাকসিন দেয়ার জন্য নতুন ‍নতুন পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION