শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার বিষয়ে কোন সুপারিশ করেনি বিশ্বব্যাংক

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশকে রোহিঙ্গাদের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো সুপারিশ করা হয়নি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, তারা শুধুমাত্র আশ্রিত রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে বাংলাদেশকে সহায়তায় কাজ করছে।

মঙ্গলবার (৩ আগস্ট) রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বব্যাংকের অবস্থান স্পষ্ট করতে ছয়টি বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে সংস্থাটি বলছে, বিশ্বব্যাংক বাংলাদেশকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলায় তাদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত সহায়তা করছে। আয়োজক সম্প্রদায়ের ওপর প্রবাহের প্রভাব কমাতে বিশ্বব্যাংকও বাংলাদেশকে সহায়তা করছে।

সোমবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের সমাজে অন্তর্ভুক্ত বা রেখে দেওয়ার জন্য বিশ্বব্যাংকের প্রস্তাবে ঢাকা রাজি নয়। তিনি বলেন, বিশ্বব্যাংক যে প্রতিবেদন তৈরি করেছে, সেটা বাংলাদেশের জন্য নয়, ১৬টি দেশের জন্য প্রযোজ্য। আমাদের অগ্রাধিকার ইস্যু হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, রোহিঙ্গারা ফিরে যাবে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে শরণার্থী নীতি পর্যালোচনা প্রসঙ্গে সংস্থাটির ভাষ্য, শরণার্থী নীতি পর্যালোচনা কাঠামো অনুসরণ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) পর্যালোচনাটি করেছে। ইউএনএইচসিআরের বিদ্যমান নীতি, অনুশীলন এবং কর্মসূচির ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করেছে বিশ্বব্যাংক।

শরণার্থী নীতিমালার পর্যালোচনার উদ্দেশ্য সম্পর্কে বিশ্বব্যাংক বলছে, কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, অনানুষ্ঠানিক শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, পানি ও পয়ঃনিষ্কাশন, জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর সড়কসহ মৌলিক অবকাঠামো, সৌরবাতি ও দুর্যোগ প্রস্তুতিতে সহায়তার জন্য বাংলাদেশকে ৫৯০ মিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি বিশ্বব্যাংকের গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে কক্সবাজারের উন্নয়নের চ্যালেঞ্জ ও অগ্রাধিকার কী, সেটা বুঝতে সহায়তা করছে।

বিশ্বব্যাংক বলছে, এ কর্মসূচির আওতায় বাংলাদেশকে ৫৯০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। যার পুরোটাই অনুদান, ঋণ নয়।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে শরণার্থীদের আশ্রয় দিচ্ছে এমন ১৪টি দেশের প্রতিটির জন্য এ পর্যালোচনা করা হয়েছে।

জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহেরীন ই মাহবুব ঢাকা পোস্টকে বলেন, ‘এটি আসলে কোনো বিবৃতি নয়। মূলত রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বব্যাংক তাদের অবস্থান তুলে ধরেছে কয়েকটি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়টি সমর্থন করে বিশ্বব্যাংক।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION